বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে ‘জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ডেস্ক-বেঞ্চ দিলেন নুনু মিয়া

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে রোববার (১৬ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩১ জুড়া ডেস্ক-বেঞ্চ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির উন্নতিতে শিক্ষার কোন বিকল্প নেই।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আব্দুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নাজির হোসেন, শাহী মো. গোলাম মোস্তফা, রোকসানা ইয়াসমিন, কৃষ্ণধন বৈষ্ণব, কামাল হোসেন, নাজমুল ইসলাম, শাকিদুল হক, সাইদুল ইসলাম, সুসত কুমার, আলমগীর হোসেন, আবু আইয়ুব, আবদুল হান্নানসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281