1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম

বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হামিদ মিয়া (২০) নামে এক চালককে ছুরিকাঘাত করে তার ভাড়ায় চালিত টমটম, ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

রবিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার-গুদামঘাট বাজার সড়কের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হামিদ ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামের হান্নান মিয়ার ছেলে।

টমটম চালক হামিদ মিয়া জানান, রবিবার সন্ধ্যার পূর্বে স্থানীয় নয়াবাজার থেকে বাগিছা বাজার যাওয়ার জন্যে তিন ব্যক্তি তার টমটম ভাড়া করেন।

পথিমধ্যে নানা অজুহাতে রাস্তায় সময়ক্ষেপন করেন ওই তিন ব্যক্তি। সন্ধ্যা পেরিয়ে রাত ৮টার দিকে বাগিছা বাজার-গুদামঘাট বাজারের নোয়াগাঁও এলাকায় নির্জন স্থানে আসামাত্র যাত্রীবেশি ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে তার টমটম, একটি নকিয়া ফোনসেট ও নগদ ১৫শত টাকা ছিনিয়ে নেয়।

পরে তারা তার হাত-পা বেঁধে ফেলে রেখে বাগিছা বাজার অভিমুখে পালিয়ে যায়। এ সময় হামিদের শোরচিৎকার শোনে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বাগিছা বাজারের একজন চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca