1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে এক সেনা সদস্য স্ত্রী আত্নহত্যা। - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম

রাজস্থলীতে এক সেনা সদস্য স্ত্রী আত্নহত্যা।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়ার ডাক বাংলা চৌধুরী পাড়া এলাকায় খ্যাইনুচিং মারমা (৩০) নামে এক সেনা সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৬ জানুয়ারি) আনুমানিক সকাল ৭ টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা চৌধুরী পাড়া নিজ বাড়িতে নিজের কক্ষ রুমের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে সে। তার পাশে একটি চিরকুট লেখা পাওয়া যায় । ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা সাথে সাথে চন্দ্রঘোনা থানায় খবর দেয়। এরপর পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত খ্যাইনুচিং মারমা এলাকার সেনা সদস্য মঞ্জু তনচঙ্গ্যা স্ত্রী। তার একটি ৬ বছরের শিশু কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করছে বলে ধারনা করা হচ্ছে। ঐ ঘরে নিহত খ্যাইনুচিং একাই বাস করতেন।

উল্লেখ্য যে তার স্বামী মঞ্জু তনচঙ্গ্যা বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের কমান্ডো ব্যাটলিয়নের সদস্য হিসেবে কর্মরত আছে।

নিহত খ্যাইনুচিং মারমা ব্যাংক এশিয়া বাঙালহালিয়া শাখায় চাকুরি করত। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় নিজ পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca