1. admin@haworbarta.com : admin :
ওয়ার্ড আ'লীগের সহ-সভাপতি সলেমান শাহের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি সলেমান শাহের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সলেমান শাহ ও তার সহধর্মিনী কৃষক লীগ নেত্রী জিনাত খাতুন ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল ও উন্নত মানের খাবার বিতরণ করেন।

আজ ১৫ আগস্ট রবিবার বাদ আসর জগতি সাহাপাড়া তার দলীয় কার্যালয় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল কাদের খান।

মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে আওয়ামী লীগের সহ-সভাপতি সলেমান শাহ ও তার সহধর্মিনী কৃষক লীগ নেত্রী জিনাত খাতুন নিজ হাতে জগতি শাহ পাড়া এলাকার প্রায় ২ হাজার ব্যক্তিদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন। উল্লেখ্য সলেমান শাহ ও তার সহধর্মিণী জিনাত খাতুন দুজনেই প্রকৃত রাজনীতিবিদ এবং বলিষ্ঠ সমাজসেবক ও সমাজসেবিকা। সেই হিসেবে তারা ব্যক্তিগত নিজ উদ্যোগে শোক দিবস পালন করেন এবং সেই সাথে উন্নতমানের খাবার বিতরণ করেন সকলের মাঝে।

যথাযথ মর্যাদায় সলেমান শাহ ও তার সহধর্মিনী জিনাত খাতুনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবসটি পালন শেষে বাদ আসর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে খাবার বিতরণ করেন এলাকাবাসীদের মত মাঝে। এ সময় তার পাশে থেকে সহযোগিতা করেন উক্ত এলাকার বাসিন্দা ধুলার শাহ, নুর ইসলাম শাহ, আজিজুল কাজী সিদ্দিকুর রহমান, কামির সহ আরো অনেকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca