শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে বাণিজ্য মেলার উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ‘ময়মনসিংহ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’।

বৃহস্পতিবার বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আবু ওয়াহাব আকন্দ (ওয়াহিদ)।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাণিজ্য মেলা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দর্শনার্থীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

মেলায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পণ্যের শতাধিক স্টল ও আকর্ষণীয় প্যাভিলিয়ন স্থান পেয়েছে। হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, বুটিকস, কসমেটিকস ও হস্তশিল্পের পণ্যে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ।

দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে ফুড কোর্ট, নাগরদোলা, সার্কাস ও শিশুদের বিভিন্ন রাইড। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনের প্রথম দিনেই মেলায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281