1. admin@haworbarta.com : admin :
অধিক বৃষ্টি ও ঘূর্ণিঝড় জাওয়াদের আতংকে আতংকিত সাতক্ষীরার জনজীবন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

অধিক বৃষ্টি ও ঘূর্ণিঝড় জাওয়াদের আতংকে আতংকিত সাতক্ষীরার জনজীবন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসাইন( তালা সাতক্ষীরা)

দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা ও তালা উপজেলা মানুষের, ভাগ্যে কি আছে কি ঘটবে তা নিয়ে সংশয় প্রকাশে চুলচেরা বিশ্লেষণে সাধারণ মানুষ।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরা জেলার আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে, বড় ধরণের আঘাতের কোন সম্ভাবনা নেই এবং নিরপদে থাকবে সাতক্ষীরার উপকূলীয় এলাকা বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে, প্রাকৃতিক দূর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার উপকূলীয় এলাকা । আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস থেকে। উপকুলীয় এলাকার তালা উপজেলার কপোতাক্ষ নদের পানি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরার উপকূলী সহ তালা উপজেলায় গত রোববার থেকে দিনব্যাপী থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাতের শুরু হয়েছে। এবং সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার সকাল এর পর স্বাভাবিক থাকার কথা হলেও এখনো পর্যন্ত বৃষ্টি চলছে। তিনি আরো জানান জাওয়াদের প্রভাবে উপকূলীয় অঞ্চল নিরাপদ থাকবে। তবে উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে।এদিকে, যে কোন প্রাকৃতিক দূর্যোগের খবর এলেই সাতক্ষীরা তালায় জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতি বছরই দূর্যোগের কবলে পড়ে সর্বশান্ত তালার অঞ্চলের বাসিন্দারা।

তালা উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার বলেন, আমরা তালা উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মনয়ে এই ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা করেছে। এছাড়া মানুষের জনসচেতনতামূলক প্রচার অব্যহত রয়েছে। উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান উপজেলার বিভিন্ন ইউনিয়ন মাগুরা খলিষখালি নগরঘাটা খেরশা তালা সদর সমূহ ইউনিয়ন পরিদর্শন করি। মানুষের মাঝে প্রস্তুতি মূলক কর্মকান্ড পরিচালনা করেছেন। উপজেলা সকলকে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca