1. admin@haworbarta.com : admin :
আইজিপি ব্যাজ ২০২০ পাচ্ছেন ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান পিপিএম - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

আইজিপি ব্যাজ ২০২০ পাচ্ছেন ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান পিপিএম

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি::ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকের জন্য মনোনীত হয়েছেন।এসআই হাবিবুর রহমানকে ২০২০ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (“Police Force Exemplary Good Service Badge”) আইজিপি ব্যাজ-2020 এর জন্য মনোনীত করা হয়েছে। জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড.বেনজির আহমেদ আনুষ্ঠানিক ভাবে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের হাতে এই পদক তুলে দেবেন বলে জানা গেছে।

জানাযায়, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) ছাতক থানায় যোগদানের পর থেকেই এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুয়া ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন। তাছাড়া পলাতক আসামি গ্রেপ্তার, ডাকাতি ও হত্যাসহ বেশকিছু আলোচিত ঘটনার মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি ওইসব মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে বিশেষ অবদান রাখেন। এছাড়াও মাদকদ্রব্য উদ্ধার, মাদকবিরোধী সফল অভিযান, অস্ত্র উদ্ধারের ব্যাপক সফলতার স্বীকৃতিস্বরূপ এসআই হাবিবুর রহমান (পিপিএম) কে আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়েছে।

এসআই হাবিবুর রহমান (পিপিএম) এজন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন সহ ছাতক থানার সকল অফিসার ও ফোর্স, সকল সহকর্মী, এবং স্থানীয় সাংবাদিক সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের ৪২১০(৭৮) স্বারকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca