বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আনসার-ভিডিপি রাষ্ট্রপতি পদক পেলেন মণিরামপুরের সুমন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃতহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপিতে) সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য ‘রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক পেয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার ১নং হাকোবা ওয়ার্ডের ভিডিপি দলনেতা মোঃ সুমন হোসেন। সারা বাংলাদেশের মধ্যে মোট ৬ জন ভিডিপির দলনেতাকে এই পদক দেওয়া হয়েছে। যশোরের ইতিহাসে তিনি এই প্রথম এই পদক পেলেন। বাকিরা হলেন বরিশাল,সাতক্ষীরা,
চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, ও সিলেটের বাসিন্দা। সুমন হোসেন পৌরশহরের হাকোবা গ্রামের আব্দুস সালাম এবং ফরিদা বেগমের ছেলে।সে ২০১২-২০১৪ইং পযর্ন্ত দৈনিক আজকের সংবাদ ও সাপ্তাহিক একদিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক ছিল এবং যশোর উপশহর ডিগ্রী কলেজ থেকে বি,এ (ডিগ্রী) পাশ করেন। সে ২০১৫ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। সে ২০১৬ইং সালে আনসার ও ভিডিপির পক্ষ থেকে প্রথম বাংলাদেশ সেনা বাহিনীর সাথে গেরীলা প্রশিক্ষনে (সেনা মহড়ায়) অংশ গ্রহন করেন, সফলতার জন্য তাকে এ,পি,সি সনদ পত্র দেওয়া হয় এবং পর্বতীতে আবারও ২০১৯ইং সালে সাহসিকতার জন্য তাকে আবারও বাংলাদেশ সেনা বাহিনীর সাথে গেরিলা প্রশিক্ষন (সেনা মহড়ায়) পাঠানো হয়। ভালো কাজের জন্য তাকে ২০১৯ইং এবং ২০২০ইং সনে পর পর দুইবার উপজেলা পুরষ্কার দেওয়া হয় এবং ২০২১ইং সনে আনসার ও ভি,ডি,পির জেলা অফিস থেকে পুরুষ্কার পেয়ে থাকেন। সাহসিকতার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়। স্থানীয় ও জাতীয় নির্বাচনে সঠিক ভাবে দায়িত্বপালন,দূর্গাপূজার ডিউটি, করোনাকালীণ ডিউটি ও অফিস কতৃক বিভিন্ন সময় চেকপোস্ট ডিউটি ও পুলিশের কাজে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বাহিনীর সদস্যদের মাঝে এই পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে এই পদক দেওয়া হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সদস্যরা আট ক্যাটাগরিতে পদক পান।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজান

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281