1. admin@haworbarta.com : admin :
আনোযারায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

আনোযারায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

আনোয়ারায় পুলিশের পৃথক অভিযানে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহরা,পূর্ব বরৈয়া ও জয়কালী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল আনোয়ারা সদর ইউনিয়নের মৃত সাধন বিশ্বাসের পুত্র কানু বিশ্বাস(৫২), চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের আব্দুল মালেকের পুত্র মো: জোলহাজ, তার মা রোকেয়া বেগম ও বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মৃত ইসমাইলের পুত্র জাহাঙ্গীর আলম (৩৮) ও লোহাগাড়া থানার বটতলী দক্ষিণ পাড়া এলাকার বাসিন্ধা মৃত অলি আহমদের পুত্র সেলিম মিয়া। তাদরেকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মো: জোলহাজ, তার মা রোকেয়া বেগম ও জাহাঙ্গীর আলম (৩৮) ও সেলিম মিয়া মাদক ও নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামী, এবং কানু বিশ্বাস (৫২) কে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ উপজেলার জয়কালী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca