বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

আনোয়ারায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি>>>

কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। ভোট শত ভাগ সুষ্ঠ হবে এই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে আমি দিচ্ছি। জনগণের ক্ষমতা জনগণের হাতে আপনারা দিয়ে দেবেন। কোন ধরণের প্রভাব বিস্তার করার চেষ্ঠা করবেন না। ভোটার যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।সভাপতির বক্তব্য এসব কথা বলেন।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা সোমবার(২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ার খালেদ।

এ সময় আইনশৃখলা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা-বাঁশখালী সার্কেল) হুমায়ন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।

বিভিন্ন ইউনিয়নের রির্টানিং কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।

এসময় উপজেলা প্রশাসন থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোস্টার,ব্যানার, অফিস নির্মান, মিটিং মিছিল ও পরস্পর বিরোধী আচরণ সম্পর্কে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেন।
প্রার্থীদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ বিভিন্ন মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281