বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ওঁমকারের হত্যা মামলার ২আসামি গ্রেপ্তার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় নিহত ওঁমকার দত্ত (৩৬) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১১ জানুয়ারি) গভীর রাতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গহিন পাহাড়ের ভেতর ভারত সীমান্ত এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলোÑ উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা মৃত গৌরাঙ্গ দত্তের পুত্র (দুই সহোদর) রণজিৎ সরকার মনা (৪৫) ও রিটন সরকার (৪০)। তারা ওই হত্যা মামলার ২ ও ৩ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানা গেছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্র জানায়, ওঁমকারকে হত্যার পর গ্রেপ্তার এড়াতে আসামিরা ভারতে পাড়ি জমানোর উদ্দেশে রাতে ওই পাহাড়ে অবস্থান নিয়েছিল। এ খবর পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই সাঈদ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রাতেই দুই আসামিকে আনোয়ারা থানায় নিয়ে আসা হয়। সকালে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এক পর্যায়ে পুলিশের কাছে ওঁমকার হত্যার লোমহর্ষক বর্ণনা দেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ওঁমকার হত্যা মামলার ২ আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রঘুনাথ সরকারের লোকজন বর্তমান প্রতিপক্ষের সমর্থক ওঁমকার দত্তকে পিটিয়ে হত্য করে। পরদিন রাতে ওঁমকারের পিতা বাদী হয়ে রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281