বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

আনোয়ারায় ৫৭০০পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

আনোয়ারা উপজেলায় বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে ৫৭০০পিছ ইয়াবাসহ রুবেল বিশ্বাস (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৮ মার্চ) সকালে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মো: আরমান হোসেন (২৬) নামের অপর একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত রুবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানাযায়, কক্সবাজার থেকে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা পাচারের গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল আটক করে। পুলিশের অবস্থান টের পেয়ে মো: আরমান হোসেন (২৬) নামের একজন পালিয়ে গেলেও রুবেল বিশ্বাস (২৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে মোটরসাইকেল তল্লাশি করে অনুমান ১৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭ শত পিচ ই্য়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বহনকারী মোটর সাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস বাঁশখালী উপজেলার নাপুরা বাজারের ১১ নং ওয়ার্ড হিন্দু পাড়া এলাকার মৃত উদ্ধভ বিশ্বাসের পুত্র।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্য ইয়াবা গুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281