বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বিশ্বনাথে সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে ‘‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বের) সকাল ১১টার দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মধু মিয়া, হাজী ফয়জুর রহমান, হাজী মতছির আলী, সৌমিত্র ধর প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281