1. admin@haworbarta.com : admin :
ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে-মামুনুর রশিদ চৌধুরী আশরাফ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে-মামুনুর রশিদ চৌধুরী আশরাফ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধিঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরৈকোড়া ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ কে জয়ী করতে ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা শুক্রবার ৩১শে ডিসেম্বর মামুরখাইন বাংলা বাজারে অনুষ্ঠিত হয়।

পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন এর সঞ্চলনায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য আহমেদুর রশীদ চৌধুরী হিরু,এই সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান,পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল,ফরিদুল ইসলাম,জেহাদুল ইসলাম সোহেল,লোকমান, ,আব্দুল্লাহ আল তানিম,আলমগীর তালুকদার,কাজী এরশাদুল্লাহ রজায়ী, মুজিব,আব্দুল মালেক,গিয়াস উদ্দীন কন্টাক্টার,মিজান উদ্দীনসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তব্যে অতিথিরা বলেন,আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নৌকার বিজয় মানে দেশ, জাতি ও এলাকার উন্নয়ন। নৌকার বিজয় মানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়।দলের মধ্যে হিংসা-বিদ্বেষ না রেখে নৌকা কে জয় করতে হবে। আর উন্নয়নের প্রতীক নৌকা কে বিজয় করতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca