বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে হাসি আনন্দে ঈদ কাটাবেন হাজরো ভূমিহীন পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপহার গৃহহীন ও ভূমিহীনদের হাতে তুলে দেন। তৃতীয় ধাপে নির্মিত এসব ঘর আধা পাকা। ঘরের সঙ্গে রান্না ঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ ও হাস মুরগি পালনের ব্যবস্থা রয়েছে।
দুই শতক জমির ওপর নির্মিত ঘরের দলিল হস্তান্তর করা হয়।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান জানান, প্রত্যেক ঈদে ভূমিহীনদের সেমাই, চিনি বা নতুন বস্ত্র প্রদান করা হয়। কিন্তু এবারের ঈদে ভূমিহীনরা পাচ্ছেন মাথা গোজার স্থায়ী ঠিকানা। ২ শতাংশ জমির মালিকনাসহ নতুন ঘর পাচ্ছেন তারা। যা ঈদ উৎসবে নতুন মাত্রা যোগ হবে।
মণিরামপুর সহকারী কমিশনার(ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান , সরকারের এই মহতি উদ্যোগে ভূমিহীনের মাঝে আশার আলো ফুটেছে। তাদের মাথা গোজার ঠাঁই মিলছে। এতোদিন যাদের জমি ও ঘর ছিল না, পথে পথে ঘুরেছেন তারাই এখন নিজের বাড়িতে ঘুমাতে পারবেন।
মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসময়ে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর-ই- আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281