1. admin@haworbarta.com : admin :
উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে অর্ধলক্ষ ইয়াবাসহ একজন আটক - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে অর্ধলক্ষ ইয়াবাসহ একজন আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার থাইংখালী বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফগামী পাকা রাস্তার উপর র‌্যাব-১৫ এর অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর মিয়া (৪১) নামে একজন গ্রেফতার করেছে।
আজ রবিবার ২৯শে মার্চ সকাল ৮.৪০মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রহমতের বিল এলাকার মৃত ইসমাইল এর ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফগামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যথাসময়ে উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি হাতে থাকা একটি টি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মঞ্জুর মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার হেফাজতে থাকা বস্তায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে তার সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca