1. admin@haworbarta.com : admin :
ওষখাইন রজায়ী দরবার শরীফের তিন দিন ব্যাপী জশনে জুলুছ ৭ই রবিউল থেকে শুরু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

ওষখাইন রজায়ী দরবার শরীফের তিন দিন ব্যাপী জশনে জুলুছ ৭ই রবিউল থেকে শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানান কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৭,৮,৯ই রবিউল আওয়াল চন্দনাইশ নূরে মোহাম্মদীয়া জামে মসজিদ পায়রা মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিলে জশনে জুলুছের জমায়েত হবে।

উক্ত জশনে জুলুছে ছদারত করবেন -আওলাদে আলী রজা পীরে ত্বরিকত রাহনুমানয়ে শরীয়ত রাহবারে আহলে সুন্নত হযরত শাহ্ ছুফি মৌলানা মোহাম্মদ একরামুল হক রজায়ী (মাঃজিঃআঃ),

পীরে ত্বরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুলহাজ্ব কাজী মৌলানা মোহাম্মদ এরশাদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ),

পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)।

তিন দিন ব্যাপী কর্মসূচি মধ্যে রয়েছে ৭ই রবিউল আওয়াল প্রথম অধিবেশনে জিকিরে মোস্তাফা (দঃ),৮ই রবিউল আওয়াল দ্বিতীয় অধিবেশনে খতমে কুরআন,সহীহ্ বুখারী শরীফ ও ৯ই রবিউল আওয়াল তৃতীয় অধিবেশনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)।

এরপর আলোচনা, মিলাদ এবং বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব নূর মঞ্জিলের সুযোগ্য শাহজাদা নায়েবে মোন্তাজিম নাঈম উদ্দীন রজায়ী স্বাধীন বাংলা ৭১পত্রিকাকে জানান, ‘জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) শরিয়ত সম্মতভাবে খুশি উদযাপনের ক্ষেত্রে ইসলামি সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিবছর ন্যায় এই বছরেও জুলুসে হাজার হাজার আশেক ভক্ত মুরিদানগণ অংশগ্রহণ করবেন। এরইমধ্যে জুলুস আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca