1. admin@haworbarta.com : admin :
কর্ণফুলীর প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম

কর্ণফুলীর প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি,

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটাস্থ শাহিন এন্টারপ্রাইজ নামে একটি প্লাস্টিক ফ্যাক্টরীতে আগুন লাগার খবর পাওয়া যায়।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেন চরপাথরঘাটা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজনের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশের পুকুর থেকে পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজে লাগান।

জানা যায়, ওই ফ্যাক্টরীর ভেতরে ফলের বাক্স থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সু-নির্দিষ্ট করে জানা যায়নি কি কারণে আগুন লেগেছে। এই ঘটনায় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক তাহের আহম্মেদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca