1. admin@haworbarta.com : admin :
কালারমারছড়া বাজারের পূর্ব পাশে সিএনজি দূর্ঘটনায় নিহত ০১- আহত ৩ জন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

কালারমারছড়া বাজারের পূর্ব পাশে সিএনজি দূর্ঘটনায় নিহত ০১- আহত ৩ জন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজারের পুর্ব পাশে প্রধান সড়কে আজ সকাল ১১ টায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, কালারমারছড়া ফকিরজুম পাড়া গ্রামের নিহত তানভীর মাহতাব আলভী (৩) আবদুল গফুর ও সেলিনা আক্তারের ছেলে।

সিএনজি টি বদরখালী থেকে কালারমারছাড়া উদ্দেশ্যে আসছিল এ সময় রাস্তা পার হতে গিয়ে শিশুটি সিএনজি সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সাথে সাথে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানায় অভিজ্ঞ ড্রাইভার অভিজ্ঞ না হওয়ার কারণে মহেশখালীতে বারবার এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তবে স্থানীয়রা জানায় গাড়ির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার কারণে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর বেশ কিছুক্ষণ কালারমারছড়া প্রধান সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল পরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি চলাচল স্বাভাবিক করেন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca