বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

কুষ্টিয়া গণপূর্ত সিবিএ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া গণপূর্তের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-২০০৫ কুষ্টিয়া জেলার পক্ষ থেকে ১৭ তারিখ সকাল ৮-৩০ ঘটিকার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পনের পর সকাল ৯-৩০ ঘটিকায় কুষ্টিয়া গণপূর্ত ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান। সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ৷ এসময় উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়ার সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও মোঃ নুরুল আমীন, যুন্ল সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম সহ কুষ্টিয়া গণপূর্ত বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল শেষে কেক কেটে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281