1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহীদদের। এ উপলক্ষে রাত ১২:০১ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দকে নিয়ে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার খাইরুল আলম অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পাঠ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca