1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া রমজানে লাগামহীন খাদ্যসামগ্রীর দাম!  - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

কুষ্টিয়া রমজানে লাগামহীন খাদ্যসামগ্রীর দাম! 

কে এম শাহীন রেজা
  • প্রকাশ মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজানের অজুহাতে কুষ্টিয়াতে সকল ধরনের শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই বৃদ্ধি পেয়েছে শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কুষ্টিয়ার বাজারগুলোতে শাকসবজি ও অন্যান্য রমজানের পণ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণ থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশার চিত্র ক্রেতাদের মধ্যে। স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকে ক্রয় করতে পারছেনা শাক-সবজি ও রমজানের খাবার।

রমজান মাসের প্রথম দিন থেকেই কুষ্টিয়ার সকল বাজার গুলোতে কাঁচা মরিচ, রসুন, আদা, আলু, পটল, টমেটো, গাজর, মূলা, শসা, সিম, লাউ, বেগুন এর মূল্য প্রায় দ্বিগুন থেকে তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তরমুজ, মালটা, খেজুর, আপেল, আঙ্গুর, কমলালেবু, গরুর মাংস, খাসির মাংস, মুরগি সহ রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। যা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে।

পবিত্র মাহে রমজানের শুরুতেই প্রতিদিনই কুষ্টিয়া কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় ৫ তারিখ মঙ্গলবার সকাল থেকে জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার নির্দেশনামতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে। মনিটরিং ব্যবস্থা থাকলেও তার ফল সঠিক পাওয়া পাওয়া যাচ্ছে না। তবে জেলা প্রশাসকের বাজার মনিটরিং কমিটি আরও কঠোর মনিটরিং করলে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রীর দাম নিয়ন্ত্রণ আসবে বলে ক্রেতা-সাধারণরা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca