1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে জাতি। আজ ১৪ ডিসেম্বর সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে কুষ্টিয়াসহ পাঁচটি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু মুর‌্যালে মুরালে ফুল নিয়ে উপস্থিত হন নানা শ্রেণি-পেশার মানুষ।
তারা ১৯৭১ সালে দেশের জন্মলগ্নে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় ’৭১-এ পরাজিত শক্তির উত্তরসূরিরা এখন ‘নব্য রাজাকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়ে বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানছে মন্তব্য করে তাদের রুখে দেওয়ার ডাক দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি থেকে।
মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধের প্রত্যয় উচ্চারিত হয় নানা শ্রেণি-পেশার মানুষের কণ্ঠে। দিবসটি উপলক্ষে সকালে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণের কর্মসূচি ছিল। ছিল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, শোকযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি।
ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে। শহর ও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাঃ সাইদুল ইসলাম। এরপর জেলা পুলিশ খাইরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca