1. admin@haworbarta.com : admin :
খাজুরায় ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

খাজুরায় ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

যশোরের খাজুরায় ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার, বিকাল ৩ টায়, খাজুরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, প্রাঙ্গণে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলিউল ইসলামের সঞ্চালনায়, থানা সম্মেলন’২২ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার, সভাপতি, মুহাম্মাদ আব্দুল আওয়াল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা মুহা. ফিরোজুল ইসলাম।
সেক্রেটারি, আলহাজ্ব মাওলানা মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে।

তিনি আরো বলেন, এই ভঙ্গুর সমাজকে পূর্ণ গঠন করতে হলে ক্ষুধা ও শিক্ষাহীনতা দূর করে, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্যই প্রয়োজন দক্ষ পরীক্ষিত ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে, ২০২২ সেশনের কমিটি ঘোষণা করেন।
সভাপতি, মুহাম্মাদ আলিউল ইসলাম
সহ-সভাপতি, মুহাম্মাদ তৈয়ব আলী
সাধারণ সম্পাদক, মুহাম্মাদ সামাউল ইসলাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি খাজুরা সাংগঠনিক থানা শাখার নায়েবে সদর, আলহাজ্ব জয়নাল আবেদীন, সেক্রেটারি, মুফাসসির আনিসুর রহমান, প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca