1. admin@haworbarta.com : admin :
খুলনা গণপূর্ত বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়া ঠিকাদারের দুর্নীতির ও সেচ্ছাচারিতায় অভিযোগ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

খুলনা গণপূর্ত বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়া ঠিকাদারের দুর্নীতির ও সেচ্ছাচারিতায় অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

খুলনা গণপূর্ত বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন খানের বিরুদ্ধে কুষ্টিয়া ঠিকাদারের দুর্নীতির ও সেচ্ছাচারিতায় অভিযোগ উঠেছে, সেই সাথে তার দূর্নীতির কারনে নিমজ্জিত হয়ে পঢ়েছে গোটা দপ্তর। তার দূনীতির দাপটে গণপূর্ত বিভাগ-২ খুলনার কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ জিম্মি হয়ে পড়েছে। এই নির্বাহী প্রকৌশলী বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের নানা অভিযোগ উঠেছে। গত ২০২০-২০২১ অর্থ বৎসরে খুলনা গণপূর্ত বিভাগ, খুলনা সার্কেল অফিস ও জোন অফিসের আসবাবপত্র সরবারহ কাজের দরপত্র ০২ ঘন্টার মধ্যে সিডিউল ক্রয় সময় দিয়ে পছন্দ ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। তার প্রমান এখনও যা ইজিপিতে পাওয়া যাবে।
এই চতুর নির্বাহী প্রকৌশলী এতই দুর্নীতি পরায়ন যে, তার ঘনিষ্ঠ কিছু ঠিকাদারের সাথে ঠিকাদারী ব্যবসায় করার অভিযোগ পাওয়া গেছে। খুলনার বাহিরের কোন ঠিকাদার কাজ পেলে এই সকল ঠিকাদারের কাছ থেকে ১০% কমিশন না দিলে কোন কাজ হবে না বলে পরিস্কার জানিয়ে দেন। কুষ্টিয়ার গ্যালাক্সি এ্যাসোসিয়েটস্ এর প্রতিনিধি জাহাঙ্গীর মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ করে প্রতিবেদককে বলেন, আমার নিকট টাকা নিয়েও আমার কাজ করছে না, উল্টো তার কাছের ঠিকাদারকে দিয়ে বেশি কাজ করানোর অভিযোগ করেন ঠিকাদারের প্রতিনিধি। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে, এই নির্বাহী প্রকৌশলীর ক্যাশিয়ার হিসাবে কাজ করছে, উক্ত দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন। নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন এর নামে খুলনা নতুন জেলা কারাগার নির্মান কাজে নি¤œমানের মালামাল ব্যবহার করারও অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডিকস্তার মুঠোফোনে নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের দুর্নীতির সকল বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলে আপনি কি বলবেন আমি জানি, ইতিপূর্বে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন দিয়েছিল। ২ ঘন্টার মধ্যে সিডিউল বিক্রির কথা তুলে ধরলে তিনি বিষটি এড়িয়ে যান। তবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি তদন্ত করবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca