1. admin@haworbarta.com : admin :
খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হ‌য়ে‌ছে।
এ‌তে সর্ব সম্মতি ক্রমে এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বি এম রাকিব হাসানকে সভাপতি ও এসটিভি বাংলার খুলনা প্রতিনিধি কাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক প‌দে পুনরায় নির্বা‌চিত করা হয়েছে।
শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে খুলনা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এর আগে সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কাজী মিজানুর রহমান। সভা শে‌ষে পুরাতন কমি‌টি বিলুপ্ত ঘোষণা ক‌রেন সংগঠনের সভাপতি বি এম রাকিব হাসান। পরে সর্বসম্মতিক্রমে আগামী এক বছ‌রের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে শেখ মফিজুর রহমান টুকু (দৈনিক কালান্তর), সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন (দৈনিক অপরাধ কন্ঠ), বি এম শহিদুল ইসলাম (ইউটিভি), মিয়া বদরুল আলম (দৈনিক নওয়াপাড়া), যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম বাবলুর রহমান (দৈনিক সবুজ নিশান), মোঃ মেহেদী হাসান (মধুমতি টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন (স্বাধীন সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক এম এম সি মেহেদী (দৈনিক শ্যামবাজার), দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান (দৈনিক সংযোগ প্রতিদিন), প্রচার সম্পাদক কাজী রুবায়েত ইসলাম (স্বাধীন বাংলা সংবাদ), আইন বিষয়ক সম্পাদক এ্যাড এফ এম আব্দুর রাজ্জাক (গণ মিছিল), তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সকালের কথা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বিশাল (দৈনিক কালান্তর), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মজিবর মল্লিক (দৈনিক জাহানাবাদ), ক্রীয়া বিষয়ক সম্পাদক অমিত পাল (দৈনিক জয় বার্তা)কে নির্বাচিত করা হয়।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- কিশোর কুমার (দৈনিক নওয়াপাড়া) ও জিয়াউল ইসলাম (দৈনিক ভোরের দর্পন) ও মাহবুব আলম (সাহারা টিভি)।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca