1. admin@haworbarta.com : admin :
চট্টগ্রামের হালিশহরের তরুণ কবি এ.আ.শ্রাবণের লেখা একটা কবিতা " - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

চট্টগ্রামের হালিশহরের তরুণ কবি এ.আ.শ্রাবণের লেখা একটা কবিতা “

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

কবিতা প্রকাশকঃ মোঃ নজির হোসেন, সাহিত্য সম্পাদক, হাওড় বার্তা পত্রিকা কতৃপক্ষ।

কবিতা- ফিরায়ে দাও
কলমে- এ.আ.শ্রাবণ

ওহে আমার করুণাময় বিধাতা,
তোমার মতন কে আছে ক্ষমতাবান দাতা?
আমারে ফিরায়ে দাও দিগন্ত বিস্তৃত মাঠ খানি,
ফিরায়ে দাও ক্ষেত ভরা সোনালী ধানের হাতছানি।
আমারে ফিরায়ে দাও সুন্দর সুনীল আকাশ,
ফিরায়ে দাও ফুলের মিষ্টি গন্ধমাখা নির্মল বাতাস।
আমারে ফিরায়ে দাও শৈশবের সেই খেলার মাঠ,
ফিরায়ে দাও বাঁশের তৈরি ব্যস্ত গ্রাম্য খেয়াঘাট।
আমারে ফিরায়ে দাও ঘুড়ি উড়ানো নির্জন দুপুর,
ফিরায়ে দাও সবুজ শ্যাওলা জমা মজা পুকুর।
আমারে ফিরায়ে দাও গাছগাছালিতে পূর্ণ সবুজ বন,
ফিরায়ে দাও গ্রামের সরল-সোজা,শান্ত মানুষজন।
আবার ফিরায়ে দাও কৃষাণের গোলাভরা ধান,
ফিরায়ে দাও শিক্ষকের প্রতি শিক্ষার্থীর সম্মান।
তুলে নাও আধুনিকতার নামে নষ্টামি,
সাম্প্রদায়িকতা,বিশৃঙ্খলা,রক্তারক্তি-হানাহানি।
ফিরায়ে দাও মানুষের মাঝে মানুষ্যত্ব,
মিথ্যা তুলে নিয়ে প্রতিষ্ঠা করো ন্যায়-সত্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca