1. admin@haworbarta.com : admin :
চরমোনাই মাহফিলে যোগ দিতে যশোর সহ সারাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

চরমোনাই মাহফিলে যোগ দিতে যশোর সহ সারাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী চরমোনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাহফিল।

গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাস-এর সদস্য মাওলানা গাজী আতাউর রহমান।

এদিকে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ইতোমধ্যেই মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ মুসল্লীদের সব ধরনের সেবা যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে৷ মাহফিল প্যান্ডেল সংলগ্ন অস্থায়ী হাসপাতাল আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে৷

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হয়ে উঠেছে চরমোনাই ময়দান।

স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca