1. admin@haworbarta.com : admin :
চৌহালীতে বঙ্গবন্ধুর জন্মজয়ন্তী দিবস পালিত হয়েছে। - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

চৌহালীতে বঙ্গবন্ধুর জন্মজয়ন্তী দিবস পালিত হয়েছে।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের চৌহালীতে দিনব্যাপি নানা কর্মসূচীর মাধ্যমে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পৃথক আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শোভাযাত্রা, পুস্পতর্পক, মেলার স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।

বিশেষ অতিথী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং র‌্যালী শেষে উপজেলা আ.লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকারের পরিচালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ালীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca