1. admin@haworbarta.com : admin :
চৌহালীতে সরকারি কম্বল আত্মসাৎ করেছে চেয়ারম্যান, তদন্ত কমিটি গঠন,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চৌহালীতে সরকারি কম্বল আত্মসাৎ করেছে চেয়ারম্যান, তদন্ত কমিটি গঠন,হাওড় বার্তা

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

চৌহালী উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যানের অনুকূলে শীতার্ত গরিব ও দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সোমবার সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন জমার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন নির্দেশ দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের মানবিক কর্মসূচির আওতায় ২০২০ সালের ২৯ নভেম্বর ৩০০ পিস ও ২০২১ সালের ৩ জানুয়ারি ২১০ পিস কম্বল বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর অনুকূলে উপ-বরাদ্দ দেওয়া হয়। সরকারি বিধিশর্ত মেনে কম্বলগুলো বিতরণপূর্বক মাস্টাররোল জমা দেওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হলেও তিনি তা জমা দেননি।
ওই ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান চিঠির মাধ্যমে জানিয়েছেন, বাঘুটিয়ায় ইউনিয়নে কোনো কম্বল বিতরণ করা হয়নি এবং তিনি কোনো মাস্টাররোল বা প্রতিবেদনে স্বাক্ষর করেননি। এ অবস্থায় কম্বলগুলো বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান কোথায় কীভাবে বিতরণ করেছেন বা বিধি মোতাবেক বিতরণ করেছেন কিনা বা কম্বলগুলো কোথায় রয়েছে, তা তদন্ত করতেই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসির আহমেদ খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির আহমেদ খান জানান, আমরা মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী জানান, কম্বলগুলো যথা নিয়মে বিতরণ করা হয়েছে। তার ভিডিও রয়েছে। মাস্টাররোলও রয়েছে। কিন্তু মাস্টাররোল জমা না নিয়ে একটি মহলের প্ররোচণায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করা হচ্ছে।
তদন্ত কমিটি তদন্ত করতে এসেছিল, তাদের কাছে সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca