বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ছাতকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী যারা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৪৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::ছাতক ১০ইউনিয়নের নির্বাচন ১১নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭অক্টোবর। দু’উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে যারা লড়তে যাচ্ছেন তারা হচ্ছেন!

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হেকিম, ছাতক সদর ইউনিয়নে নবাগত রঞ্জন কুমার দাস, কালারুকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অদুদ আলম, উত্তর খুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির, চরমহল্লা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, জাউয়াবাজার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, দোলারবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সুন্দর আলী ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ।

রবিবার দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাদেরকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীক পেয়েছেন এমন একাধিক প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281