1. admin@haworbarta.com : admin :
ছাতকে একই স্থানে দু'পক্ষের ওয়াজ মাহফিল নিয়ে এলাকায় উত্তেজনা - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

ছাতকে একই স্থানে দু’পক্ষের ওয়াজ মাহফিল নিয়ে এলাকায় উত্তেজনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজারে একই স্থানে দু’পক্ষের ওয়াজ মাহফিল নিয়ে সপ্তাহ ব্যাপী স্থানীয় দের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকা বাসী আশঙ্কা করছেন যে কোন সময় রক্ত ক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানাযায় খাদিমুল কোরআন পরিষদ লক্ষিবাউর বাজার শাখা সম্প্রতি দু’টি গ্রুপে বিভক্ত হয়ে দু’টি কমিটি গঠন করা হয়েছে। মাওলানা ইসলাম উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ ও হাফিজ জুবায়ের আহমদের রয়েছে ওপর গ্রুপ।দু’টি গ্রুপের পক্ষ হতেই একই দিন একই স্থানে লক্ষি বাউর বাজারে ৩০ জানুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় দের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। দু’পক্ষই ওয়াজ মাহফিল অনুষ্ঠান করতে দৃঢ় প্রতিজ্ঞায় থাকায় উভয়ের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ার ফলে সরকারি ভাবে ওয়াজ মাহফিল মিছিল মিটিং সভা সমাবেশ করতে বিধিনিষেধ থাকায় এসব মানছেনা কেউই। মাহফিল কে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা সহ যে কোন ধরনের অপ্রীতি কর ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। এব্যাপারে খাদিমুল কোরআন পরিষদের একাংশের সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন জানান মাহফিলের বিষয় নিয়ে এলাকার মুরব্বিদের নিয়ে বসা হয়েছে। অপরাংশের সভাপতি হাফিজ জুবায়ের আহমদের সেল ফোন টি বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও লক্ষিবাউর বাজার কমিটির সভাপতি সাদিক মিয়া জানান এখন পর্যন্ত (২৯জানুয়ারি) দু’পক্ষের প্রস্তুতি চলছে স্থানীয় লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে আছেন। ছাতক থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান মাহফিল করবেনা বলে আমাকে দু’পক্ষই প্রতিশ্রুতি দিয়েছেন।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca