বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ছাতকে বাউল সম্রাট ক্বারী আমির উদ্দিনের ৭৯তম জন্মোৎসব পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::কিংবদন্তী বাউল- শিল্পী, কবি ও গীতিকার, আধ্যাত্মিক সাধক ক্বারী আমির উদ্দিনের ৭৯ তম জন্মদিন ২০ ফেব্রুয়ারি পালিত করা হয়েছে। ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসের আজকের এ দিনে (১৩৪৯ বাংলার ৭ই ফাল্গুন তারিখ অনুসারে) বাংলাদেশ তথা বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর-খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন ক্বারী আমির উদ্দিন । তার পিতা শাহ্‌ মোঃরুস্তম আলী শেখ ও মাতা মোছাঃআলিফজান বিবি। পিতা-মাতার প্রেরণায় ১০ বছর বয়স থেকেই তিনি সঙ্গীত সাধনায় মগ্ন হয়ে পড়েন। ১৯৬৩ সাল থেকে অদ্যাবধি ক্বারী আমির উদ্দিন সঙ্গীত পরিবেশন করছেন। দেশ- বিদেশে বাঊল সম্রাট হিসেবে তার খ্যাতি ও পরিচিতি রয়েছে। তিনি সব সময়ই নিজের লিখা ও সুরকরা গান করে থাকেন। এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৫ শ’ এর অধিক গান লিখেছেন তিনি। ক্বারী আমির উদ্দিনের সবগুলি গানই পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে । যা গোলজারে মারেফত-আমিরী সঙ্গীত ১ম ও ২য় খন্ড এবং আমিরী সঙ্গীত ৩য় ও ৪র্থ খন্ডে প্রকাশিত ও বাজারে পাওয়া যাচ্ছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু গান। ক্বারী আমির উদ্দিনের ৭৯ তম জন্মদিন উপলক্ষে নিজ বাড়ি আলমপুর গ্রামে বিশাল আকারে গতকাল

৭৯তম জন্মোৎসব পালিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যেমে সূচিত হয়।

রাতব্যাপী আমিরী সংগীত পরিবেশনের মাধ্যেমে দেশের জনপ্রিয় বাউলরা গান পরিবেশন করেন। এবং রাজনৈতিবীদ, সামজিক, ও ভক্তবৃন্দের অংশ গ্রহণে ভরপুর ছিলো নিজবাড়ী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281