1. admin@haworbarta.com : admin :
ছাতকে শিক্ষ‌কের উপর হামলার ঘটনায় উপ‌জেলাজুড়ে নিন্দার ঝড় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

ছাতকে শিক্ষ‌কের উপর হামলার ঘটনায় উপ‌জেলাজুড়ে নিন্দার ঝড়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে
  • ছাতক প্রতি‌নি‌ধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ ইস্কুল শে‌ষে বা‌ড়ি‌তে ফেরার প‌থে তার উপর অত‌কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
গত বৃহস্পতিবার বিকেলে তার নিজ কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাম‌নে এ ঘটনা ঘ‌টে।
জানাযায়,গত বৃহস্প‌তিবার সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় শেষ ক‌রে
সহকারী শিক্ষক কবির আহমদ তার নিজ বা‌ড়ি‌তে ফেরার প‌থে মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌছা মাত্র সন্ত্রাসীরা তা‌কে ঘেরাও ক‌রে কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক আহত করে সন্ত্রাসীরা উল্লাস ক‌রে পা‌লি‌য়ে যায়। এলাকাবা‌সি আহত অবস্থায়উদ্ধার ক‌রে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে তা‌কে ভ‌তি করা হ‌য়ে‌ছে। তার অবস্থায় আশংকাজনক ব‌লে ডাক্তার জা‌নি‌য়ে‌ছেন। শিক্ষক কবির আহমদ ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উপ‌জেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রধান শিক্ষক,সহকা‌রি শিক্ষকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা এবং দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দা‌বি ক‌রেন শিক্ষক সমাজ । এ হামলার এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ব‌লে উল্লেখ করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
প্রধান শিক্ষক ও সহকা‌রি শিক্ষক স‌মি‌তি যৌথ বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষ‌কের ওপর এ ধরনের হামলা শিক্ষক সমাজকে আতঙ্কিত করেছে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca