বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ছাতকে ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের শপথ অনুষ্ঠিত হয়েছে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনের ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং নব নির্বাচিত সদস্য -সদস্যাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান। শপথ গ্রহণ করেন, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কালারুকা ইউনিয়নের অদুদ আলম, খুরমা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, খুরমা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম সুহেল ও জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচিত ১২০ জন সদস্য -সদস্যাবৃন্দ শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, প্রবীন সাংবাদিক গিয়াস উদ্দিন তালুকদার, সৈয়দ হারুন অর রশিদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক অলিউর রহমান সহ সাংবাদিকবৃন্দ থানা পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ভাতগাঁও ইউপি’র সরকারী গেজেট প্রকাশ না হওয়ায় শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। ইতিমধ্যে নোয়ারাই ও সিংচাপইড় ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ হয়েছে।

শপথ বাক্য পাঠ শেষে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্যা ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন দেশের স্বার্থে সকল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281