1. admin@haworbarta.com : admin :
ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদে কাউন্সিল অনুষ্ঠিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদে কাউন্সিল অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি,

কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের প্রতিনিধি সম্মেলন ২১ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আনোয়ারা চাতুরী চৌমুহনী আল আমিন বারীয়া তরতীলুল কুরআন মাদ্রাসার হল রুমে অনুষ্টিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরের রহমান রণি। বিশেষ বক্তা ছিলেন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রবিউল ইসলাম আরমান প্রমুখ।

কাউন্সিলে বক্তারা বলেন, ‘ইসলামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বাতিলপন্থিরা ইসলামের ব্যানারে যুবসমাজকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করছে আর এই প্রতিকূল সময়ে ছাত্রসেনাই হলো একমাত্র মুক্তির সোপান।’

বর্তমানে দেশে উগ্র মতাদর্শীরা ধর্ম নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এ থেকে তরুণদের দূরে রাখতে হবে। নয়তো জঙ্গিবাদের উত্থান ঠেকানো যাবে না।

বক্তারা আরো বলেন,নিজের স্বার্থ কে ছেড়ে দিয়ে, অপর জনের স্বার্থ কে প্রাধান্য দেওয়া এটাই হলো ছাত্রসেনার মূলনীতির ত্যাগ একটি অংশ।

সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২২ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের মোহাম্মদ শহীদুল ইসলাম কে সভাপতি,মোহাম্মদ আ.ন.ম নাছির কে সাধারণ সম্পাদক,মোহাম্মদ মুফিজুল আলম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca