

মোঃ লিটন হোসাইন( তালা সাতক্ষীরা প্রতিনিধি)
সাতক্ষীরা তালায় ১লা জানুয়ারী ২০২২ ইং যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, র্যালী, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ডাকবাংলা প্রাঙ্গনে, তালা উপজেলা জাতীয় পাটির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মশিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সাধারন সম্পাদক এসএম আলাউদ্দিন, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ।তালা উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীগর হাসান । আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,যুগ্ন সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিজুর রহমান, ডাক্তার আবুল বাশার। তালা সদর ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসান । জাতীয় যুব সংহতি ভারপ্রাপ্ত সভাপতি এস এম তকিম উদ্দিন সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান সহ সভাপতি কাজী আসাদ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসাইন , জাতীয় যুব সংহতি মোঃ ফারুক হোসাইন। জাতীয় ছাত্রসমাজের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা সাংবাদিক এসএম আকরামুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু প্রচার সম্পাদক কাজী এমদাদুল বারী জীবন, জাতীয় তরুন পাটির কেন্দ্রীয় নেতা সাংবাদিক বিএম বাবলুর রহমান, ছাত্র সমাজের উপজেলা সভাপতি রাজু, সাধারন সম্পাদক ইউনুছ আলী, সাংবাদিকবৃন্দসহ শতশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্টা বার্ষিকীতে অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত তালা সদর ডাকবাংলোচত্বরে পবিত্র কোরআন খতম। ১০ টা থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত জাতীয়পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ১০ টা ১৫ থেকে ১১ টা ৩০ মিনিট এর মধ্যে তালা উপ শহরের প্রধান প্রধান সড়ক শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি । ১১ টা ৩১ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ ১১ টা ৪০মিনিট এ প্রতিষ্টা বার্ষিকির কেক কাটা। ১১ টা ৫০ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত আলোচনা সভা। ১টা ১৬ মিনিট পর্যন্ত মিলাদ মাহফিল ও দোয়ানুষ্টান। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা তাউহুদুর রহমান ।সর্বশেষ তাবারুক বিতরণের মধ্য দিয়ে দিবসের কর্মসুচি সমাপ্ত হয়।
এ সময় তালা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও কলারোয়া সভাপতি মশিয়ার রহমান বলেন, জাতীয় পাটির সকলকে সংঘবদ্ধ হতে হবে, আগামী সংসদ নির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে নির্বাচনে জয়লাভ করানোর জন্য,প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ও ওয়ার্ড এ শক্তি শালি কমিটি গঠন করতে হবে। সকলকে দৃঢ় প্রত্যয় নিয়ে একসাথে কাজ করতে হবে।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

