1. admin@haworbarta.com : admin :
জয় নেহাল ও খোন্দকার বাড়ির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

জয় নেহাল ও খোন্দকার বাড়ির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের গরিব, অসহায় ও দুস্থ‌ মহিলাদের মাঝে জয় নেহাল ও খোন্দকার বাড়ির উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার সকালে বালিয়াপাড়া গ্রামের খোন্দকার আশরাফ নিবাসে শাড়ী বিতরন করা হয়।

খোন্দকার বাড়ির বড় ছেলে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কে এম শামীম রেজা নিজ হাতে অসহায়, গরিব দুঃখীদের মাঝে উক্ত শাড়ি বিতরণ করেন। এ সময় তার মাতাও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ পারিবারিক ও ঘরোয়া পরিবেশে শাড়ি বিতরণ করা হয়।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল বলেন, ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীদের মধ্যে মলিন না হয়ে যায়, আনন্দটা সকলের মধ্যেই যেন বিরাজ করে। এ উপলক্ষে আমাদের যৌথ উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়েছে আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে শামীম রেজা বলেন, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। আমাদের যৌথ উদ্যোগে এলাকার বেশকিছু গরীব, অসহায়, দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে নিজ বাড়ির মধ্যে তাদের মাঝে শাড়ি বিতরন করেছি। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca