

অয়ন সরকার
ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি
ডুমুরিয়ার অন্তর্গত বিদ্যালয় গুলোর মধ্যে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনেক সুনাম প্রাপ্তি আছে । তাছাড়া কিছুদিন আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জি তার জীবনের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য,” মাদার তেরেসা অ্যাওয়ার্ড”লাভ করেন যা উক্ত স্কুলের জন্য অতি গর্বের বিষয়।
গত ১৮ই নভেম্বর বৃহস্পতিবার,চলতি বছর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সব বিদ্যালয়কে নির্দেশ দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই ধারাবাহিকতায় আজ ৯ই ডিসেম্বর খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম নুরুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জি সহ আরো স্বনামধন্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানটির পরিচালনা করেন জিন্নাত আলী মোল্লা। সর্বশেষে পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ এবং শ্রেণীর প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

