1. admin@haworbarta.com : admin :
তালায় নারী ও শিশু মামলার আসামি মিজানুর রহমান গ্রেফতার - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

তালায় নারী ও শিশু মামলার আসামি মিজানুর রহমান গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান ( তালা-সাতক্ষীরা)

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা এজাহার নামীয় আসামি মোঃ মিজানুর রহমান কে ভিন্ন জেলা থেকে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী)সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হুমায়ুন কবীরের সার্বিক তত্ত্বাবধানে তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খাঁন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ যশোর জেলার অভয়নগর থানা পুলিশের সহায়তায় অভয়নগর থানাধীন শংকরপাশা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তালা থানা।

গ্রেফতার কৃত আসামীর মোঃ মিজানুর রহমান (৩৬) যশোর জেলার অভয়নগর উপজেলার শংকরপুর গ্রামের মোঃ ইজাহার মোল্লার পুত্র। তিনি তালা থানার মামলা নং-১৫ /১৫, তারিখ- ২৫/০১/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১১ (ক)/১১(গ) এর এজাহার নামীয় একমাত্র আসামী।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান নারী ও শিশু নির্যাতন দমন আইনের উল্লেখিত মামলার এজাহার নামীয় একমাত্র আসামি মোঃ মিজানুর রহমান কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামিকে বিজ্ঞ আদালত সাতক্ষীরায় প্রেরন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca