

বি এম বাবলুর রহমান (-সাতক্ষীরা)
তালা উপজেলা জুড়ে অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষকরা সরিষা চাষে লাভের আশায় তাদের মুখে এখন হাসি। উপজেলার মাঠে ক্ষেতের পর ক্ষেতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। পড়ন্ত বিকেল যুবক ও রমনীদের ফটো সেশন চোখে পড়ার মতো।ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে।তালা উপজেলা কৃষি অফিস সূত্রে এবছর সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছিলো ৪ শত ৬০ হেক্টর যা অতিক্রম করে ৫শত ৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে তালা উপজেলা দুই প্রজাতির সরিষা চাষ হয়েছে। দেখা মিলেছে দেশি ও মালয়েশিয়া জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা। কার্তিক মাসের শেষের দিকে সরিষার চাষ করতে হয় এবং পৌষের শেষের দিকে সরিষা উঠাতে হয়। এক বিঘা জমিতে এক কেজি সরিষার বীজ বপন করতে হয় সার বীজ কীটনাশক সহ সকল খরচ মিলে প্রায় তিন হাজার টাকা ব্যায় হয়ে থাকে। বিঘা প্রতি জমিতে চার থেকে পাঁচ মন সরিষা ফলন হয়। বাজার দর অনুযায়ী তিন হাজার টাকা করে প্রতি মন সরিষার বিক্রি হয়। তালা সদরের আগোলঝাড়া গ্রামের ঢীঙ্গার বিলের সরিষা চাষি রফিকুল ইসলাম বিশ্বাস জানান, তিনি এক বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে সরিষা ফুল প্রজননের বিঘ্ন ঘটতে পারে। কৃষক হাসান আলী বাবুর্চি জানান, তিনি ১৬ শতক জমিতে সরিষা চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে বৃষ্টির কারনে সরিষা ফুল ঝরে সামান্য সমস্যা দেখা দিয়েছে। তবে বৃষ্টি আর না হলে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবেন। এছাড়া কুমিরা আঠারোই দাতপুর,বারুইহাটি, সাহাপুর,মাগুরা,খলিলনগর,মহান্দী,হরিচন্দ্রকাটি, ইসলাম কাটি,সুজনসাহা,আলাদীপুর, মনোহারপুর সহ বিভিন্ন মাঠে সরিষার চাষ হয়েছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন কে জানান তালা উপজেলায় এ বছর ৪ শ ৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৫ শ ৬০ হেক্টর দাঁড়িয়েছে। তিনি আরো জানান উপজেলার কৃষকদের মাঝে সরিষা বীজ প্রদান করা হয়েছে, এবং সকল সময় কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা অব্যহত রয়েছে।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

