বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

তালায় সাংবাদিক নজরুল ইসলামের মাতার ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা প্রেসক্লাব সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলামের মাতা মরহুমা খতেজান বিবির ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

তিনি আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের সহধর্মিনী ছিলেন। ১৯৯৬ সালের ১৮ ডিসেম্বর তালাস্থ শিবপুর বাসভবনে দেহত্যাগ করেন।

শনিবার ১৮ ই ডিসেম্বর সকাল থেকে মরহুমার আত্নার শান্তি ও মাগফেরাত কামনায় কোর আন খানী মাধ্যমে শিবপুরস্থ বাসভবনে মিলাদ মাহফিল আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও আকরামুল ইসলাম এর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ কামরুল ইসলাম।জাতীয় পার্টির তালা উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তালা উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ,যুগ্ন সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল আজিজ, খলিষখালি ইউনিয়ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,ধানদিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মানিক মোড়ল, ইসলাম কাটি ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কাশেম শেখ, মানবাধিকার কর্মী কাজী এনামুল হক বিপ্লব, তালা উপজেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি কাজী আসাদ, যুব সংহতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হুসাইন,
তালা উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, তালা সদর ইউনিয়ন এর জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোঃ সাগর মোড়ল, এছাড়া তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, সাংবাদিক মোঃ জহর হাসান সাগর,পার্থ মন্ডল, ফয়সাল হোসেন,বি এম বাবলুর রহমান সহ উপজেলা সর্ব স্তরের মানুষ।

অনুষ্ঠানের সময়সূচিতে ছিলো সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত কোরআন খানী ১২ টা থেকে ১টা পর্যন্ত স্মরনসভা। জোহরের নামাজ অন্তে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্টান। বেলা তিনটার উপস্থিত সকলের খাবার ব্যবস্থা ছিলো। দিনব্যাপী অনুষ্ঠানে সকল আত্নীয়-স্বজন, শুভাকাঙ্খী, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক গ্রামবাসী সহ সামাজিক রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281