1. admin@haworbarta.com : admin :
তালার জাপা নেতা আলাউদ্দীন এখন শংকা মুক্ত পাশে উপজেলা নেতা কর্মী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

তালার জাপা নেতা আলাউদ্দীন এখন শংকা মুক্ত পাশে উপজেলা নেতা কর্মী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান তালা প্রতিনিধি:-

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দীন কিডনি জনিত রোগের কারনে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৭ মে থেকে চিকিৎসাধীন আছে। তিনি আবু নাসের হাসপাতাল এর পরিচালক ডাক্তার মোঃ আবু শাহীন এর তত্ত্বাবধানে , কিডনী বিভাগের প্রধান ডাক্তার এনামুল কবির ও ডাক্তার আবু জাফর এর অধিনে চিকিৎসাধীন রয়েছেন।সর্বশেষ তথ্য মতে তিনি এখন কিছুটা সুস্থ্য আছে।

শুক্রবার ১৩ মে বিকালে জাপা নেতাকে দেখতে শেখ আবু নাসের হাসপাতাল খুলনায় যান তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। তালা উপজেলা সহ-সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,সহ-সভাপতি কাজী আবুল কাশমে , যুগ্ন-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, অতি:সাংগঠনিক সম্পাদক ডা: মোঃ আবুল বাশার।জালালপুর ইউনিয়ন জাপা সভাপতি মোঃ হাশেম আলী গাজী, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বি এম বাবলুর রহমান।তালা উপজেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি কাজী আসাদ,সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, তরুণ পার্টির নেতা ঈমান হাসান ও ঈমাম হুসাইন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মোঃ কামরুল ইসলাম, শিক্ষক নেতা মোঃ কলিম উদ্দীন সরদার, মানব অধিকার কর্মী সাংবাদিক কাজী এনামুল ইসলাম বিপ্লব ও আল কাদীর প্রমূখ। জাপা নেতা এস এম আলাউদ্দীন শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চতুর্থ তলায় ৫১৩ নং ক্যাবিনে ভর্তি আছেন। এবং এখন শংকা মুক্ত রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca