1. admin@haworbarta.com : admin :
দিরাইয়ে নাগরিক তথ্য ফোরামের নেতৃত্বে মামুন-আফরাজ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দিরাইয়ে নাগরিক তথ্য ফোরামের নেতৃত্বে মামুন-আফরাজ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ: সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির অধীনে আগামী দুই বছরের জন্য দিরাই উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মামুন আহমদকে সভাপতি ও আফরাজ আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির অনুমোদন দেন জেলা সভাপতি মোজাহিদুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

কমিটির অন্যান্যরা হলেন—সহসভাপতি ফজলু মিয়া ও তুহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কুহিনুর মিয়া, দপ্তর সম্পাদক আব্দাল হোসেন, আইন ও অধিকার বিষয়ক সম্পাদক দ্বীপক দাস, অর্থ সম্পাদক রুপিয়া বেগম, প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক সম্পাদক দ্বীপ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল মিয়া, তথ্য অধিকার বিষয়ক সম্পাদক সাকিব হাসান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আশরাফুল, বিজয় তালুকদার ও আলেক মিয়া।

সংশ্লিষ্টরা জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ তৈরি করা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে কাজ করবে নবগঠিত এই কমিটি।

তারা আরও বলেন, নাগরিকদের ক্ষমতায়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই দিরাই উপজেলায় তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং নাগরিকদের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে সহায়তা করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca