

আবদুল্লাহ আল মামুন যশোর
দুই বছর ধরে অসুস্থ হয়ে বেকারত্ব জীবন যাপন করছে শাহেদ আলী তিনি চিকিৎসার জন্য এলাকার জনপ্রতিনিধি এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
লিভার জনিত সমস্যায় ভুগছেন শাহেদ আলী স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে নিয়ে অভাব অনটনের মধ্যে অনাহারে কষ্টের মধ্যে দিন কাটছে তার।
শাহেদ আলী মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে , অসুস্থ শাহেদ আলী রাজমিস্ত্রীর কাজ করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জমানো টাকা দিয়ে চিকিৎসা ও সাংসারের খরচ চালিয়ে বর্তমানে সে নিশ্ব নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সংসার ও চিকিৎসার টাকা যোগাড় করতে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিজয়রামপুর গ্রামে শাহেদ আলীর ছোট্ট একটি টিনের ঘর স্ত্রী সন্তান নিয়ে খুবই সমস্যার মধ্যে জীবন যাপন করছেন।
যদি কোন হৃদয়বান জনপ্রতিনিধি ও বিত্তবান এই অসহায় শাহেদ আলীকে সাহায্য সহযোগিতা করতে চান , সরাসরি শাহেদ আলীর এই নাম্বারে
০১৯২৬-২৯০০৩৭ যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

