1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে দুঃস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

দোয়ারাবাজারে দুঃস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১ মে, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর বারোটায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার উদ্যোগে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে মাইজভাণ্ডারী খানকাহ্ শরীফে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গোলাম হোসেন’র সভাপতিত্বে ও নূর মোহাম্মদ’র সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমান, ডাঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য আহসান হাবিব হাসান, শিক্ষক আব্দুল হামিদ, ডাঃ এনামুল হক, শামসুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন ডাঃ গোপাল চন্দ্র মজুমদার, বিল্লাল হোসেন, সমছর আলী, রফিক মিয়া, মোঃ হেলাল উদ্দিন, আব্দুল জলিল, ছিদ্দিকুর রহমান, আবুল হোসেনসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ। ইসলাম মানুষের মাঝে এই শিক্ষাই প্রদান করে আসছে। এধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca