বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

দ্বীপ উপজেলা মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১০ বার পড়া হয়েছে

দ্বীপ উপজেলা মহেশখালীতে যথাযোগ্য
মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নুরুল বশর মহেশখালী কক্সবাজার

দ্বীপ উপজেলা মহেশখালীতে স্বাধীনতার বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এবং মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মহেশখালীর আগুনের পরশ মনি স্মৃতি সৌধে পুষ্পস্তবক ও ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে সকাল ৮.৩০ টায় মহেশখালীর ঐতিহ্য সম্বলিত মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে,
বীর মুক্তিযোদ্ধারের সংবর্ধনা ও বিকেলে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানে কয়েক হাজার লোক এ শপথ অনুষ্ঠানে অংশ নেন।

মহেশখালীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-

মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা,কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মহেশখালী ( সার্কেল )মোঃ জাহিদুল ইসলাম,মহেশখালী থানার অফিসার ইনচার্জ
( ওসি ) মোঃ আবদুল হাই ,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও কর্মীগণ,
মহেশখালী উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281