বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দ্রব্য মূল্যের উর্ধগতিতে প্রতিবাদ জানিয়ে স্বল্প মূল্যে তেল বিক্রি করছে উদ্ভাবক মিজান

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩০ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান ১৯০ টাকা দিয়ে সয়াবিন তেল ক্রয় করে ১৫০ টাকা বিক্রি করতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় শার্শা উপজেলার নাভারন মোড়ে কম দামে বিক্রি করতে।
উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন যে সমস্ত ব্যবসায়ী অতিরিক্ত দামে তেল বিক্রি করছে তাদের কে চিন্হিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান পাশাপাশি আমাকেও জানাবেন সাধ্য অনুযায়ী ওদের ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ।
১২ মার্চু শনিবার দুপুরে থেকে নাভারন মোড়ে কম দামে তেল বিক্রির উদ্বোধন করেন মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, সালমা খাতুন মনি,জসিম উদ্দিন, সোহেল রানা,এস এম রাকিব।
উদ্ভাবক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধগতির কারণে অসহায় হত দরিদ্র মানুষের খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছে ।
এইজন্য তাদের কষ্ট কিছুটা দুর করতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি কম দামে তেল বিক্রি উদ্বোধন করেছি।
এবং ধারাবাহিক ভাবে প্রতিদিন নাভারন মোড়ে কম দামে তেল বিক্রি হবে ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281