1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় ৫ম ধাপে ১০টি ইউপিতে হবে নির্বাচন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

ধর্মপাশায় ৫ম ধাপে ১০টি ইউপিতে হবে নির্বাচন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৫৩ বার পড়া হয়েছে

মহি উদ্দিন আরিফ

ধর্মপাশা প্রতিনিধিঃ
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধর্মপাশায় ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে।

ধর্মপাশা উপজেলার১) বংশীকুন্ডা উত্তর ২) বংশীকুন্ডা দক্ষিণ ৩) চামরদানী ৪) মধ্যনগর ৫) পাইকুরাটি ৬) সেলবরষ ৭) ধর্মপাশা সদর ৮) জয়শ্রী ৯) সুখাইড় রাজাপুর উত্তর ১০) সুখাইড় রাজাপুর দক্ষিণ এই ১০টি ইউনিয়ন নিয়ে ধর্মপাশা উপজেলা গঠিত। সবগুলো ইউনিয়নে নির্বাচন হবে ৫ জানুয়ারি ২০২২ ইং।

উল্লেখ্য ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ১৫৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৮৮৯ জন এবং মহিলা ভোটার ৭৮ হাজার ২৭০ জন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca