বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিসাইডিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ফারুক।

এতে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মেহেদী হাসান উজ্জ্বল (প্রথম-৭১৯ ভোট), কুতুবউদ্দিন (দ্বিতীয়-৬৯০ ভোট), আলমগীর কবির (তৃতীয়-৬১৭ ভোট), আব্দুল মন্নাফ (চতুর্থ-৫৬০ ভোট) ও সংরক্ষিত মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দীতা পাস করেন।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাধারণ সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দীতা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281